1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
'আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য' - দুর্গাপুরে জামায়াত নেতা নুরুজ্জামান লিটন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

‘আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য’ – দুর্গাপুরে জামায়াত নেতা নুরুজ্জামান লিটন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য। তাকওয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ। ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির মূল ভিত্তি হচ্ছে তাকওয়ার গুণাবলি অর্জন। তাই রমজান মাসে তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।

রোববার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখল‌সি উচ্চ বিদ্যালয় মাঠে কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নাই। এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ‌্যাপক জা‌বের আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আ‌জি‌জের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও ইসলামী ছাত্রশি‌বির রাজশাহী পূর্ব জেলার সেক্রেটারি আব্দুর রব।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, কর্মপ‌রিষদ সদস‌্য অধ্যাপক আমজাদ হো‌সেন, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, রাজশাহী মহানগর জামায়াত নেতা র‌ফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন সে‌ক্রেটারী রেজাউল ক‌রিম, ঝালুকা ইউনিয়ন সে‌ক্রেটারী প্রভাষক র‌ফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কা‌দের সরকার, ইয়াছিন আলী মেম্বার, অধ্যাপক আইয়ুব আলী, মাওলানা আঃ জব্বার, জুবায়ের আল মাহমুদ ও আকরাম আলী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST