
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামাল উদ্দিন ওরফে রকি (৩৮) ও মো. বায়েজীদ ইসলাম (২৫)। তারা দুজনই কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার (১৬ জুলাই) রাতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে টিমটি গোপন সংবাদের ভিত্তিতে সেন্টারপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় দুই আসামিকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।