1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফিরলো আসল মালিকদের হাতে - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফিরলো আসল মালিকদের হাতে

  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বেলা বারোটায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, “সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন থানা থেকে উদ্ধারকৃত ৬১টি মোবাইল ফোনও মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।”
আরএমপি কমিশনার আরও জানান, মহানগরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর। এ দায়িত্বের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এসব মোবাইল শুধু রাজশাহী মহানগর থেকে নয়, দেশের অন্যান্য জেলা থেকেও উদ্ধার করা হয়।

তিনি সতর্ক করে বলেন, সম্প্রতি বিভিন্ন প্রতারকচক্র চুরি হওয়া কিংবা অবৈধ মোবাইল বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের ভাষায়, “এই উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং পুলিশে জনগণের আস্থা আরও বাড়িয়েছে।” তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় আরএমপি’র পক্ষ থেকে যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে নিম্নলিখিত হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
তথ্য ও সেবা কেন্দ্র: ০২৫৮৮৮০১৩৫১
মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯
সাইবার হটলাইন: ০১৩২০-০৬১৯৯৯

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST