1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি’র উদ্যোগে হারানো ৮৭টি মোবাইল ফোন মালিকের কাছে ফেরত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপি’র উদ্যোগে হারানো ৮৭টি মোবাইল ফোন মালিকের কাছে ফেরত

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার করা ৮৭টি হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারানো হয়েছিল।

পুলিশ কমিশনার অনুষ্ঠানে বলেন, পুলিশ শুধু দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না, বরং নাগরিকের জীবন ও সম্পদ রক্ষায় নানা প্রযুক্তিনির্ভর উদ্যোগও নেয়। তিনি মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক সহযোগিতার গুরুত্বেও জোর দেন।

মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপি’র উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উদ্যোগে হারানো সম্পদ ফিরে পাওয়ার পাশাপাশি জনগণের আস্থা পুলিশের প্রতি আরও দৃঢ় হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, এবং অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST