1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আরইউজের সাধারণ সম্পাদকের উপরে হামলায় তাহেরপুর প্রেসক্লাবের নিন্দা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

আরইউজের সাধারণ সম্পাদকের উপরে হামলায় তাহেরপুর প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।

এমন নেক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব।

তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট বলেন, এধরনের হামলা সাংবাদিকদের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারবে না।সাংবাদিকরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে।

এসময় দুর্বৃত্তরা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির চার কর্মচারিকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদের গ্রেপ্তার করে।

অপরদিকে, সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

জানা যায়, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা।

প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।

রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।

খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST