
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর (রাজশাহী)
সবার জন্য উদ্ভাবন ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে,আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী, ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আঃ মোতালেব মোল্লা, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ একরামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা টুলু, ৩নং পৌর ওর্য়াডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়দার অালী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সারাদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৪ প্যাভিলিয়নে বিভক্ত করে উপজেলা হলরুমে এ মেলার স্টল বসে, এখানে অংশ গ্রহন করেন, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ ও মৎস্য অফিস, কৃষি অফিস, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক, দুর্গাপুর থানা, উপজেলা সমাজসেবা ও পল্লী সঞ্চয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শেষে রয়েছে সবার জন্য উন্মুক্ত স্টল।