1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ডাঃ মনসুর রহমান এমপির নির্দেশে আ‘লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ডাঃ মনসুর রহমান এমপির নির্দেশে আ‘লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী-৫ (দুর্গাপুর পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা, দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।

ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলুর সঞ্চলনায় বক্তব্য এ সময় রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফিরোজ আহম্মেদ, দলিল লেখক সমিতির সভাপতি ছলেমান আলী, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি শাকিল খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সব সময় কাজ করে যাচ্ছেন। বর্তমানে করোনা ভাইরাসের মহামারিতেও বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সঠিক পরিচালনার মাধ্যমে এগিয়ে নিচ্ছেন। বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে। আজকে বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়কর রোল মডেলে পরিণত হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST