1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাজশাহীতে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার সকালে তিনি আইসিইউতে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা জামিল হোসেন জানান, শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন। রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সর্বশেষ ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST