1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১৪২৩ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি : আহবায়ক কমিটির সুপারিশ ও সমর্থন ছাড়াই পকেট কমিটি করে কমিটির অনুমোদন দেয়ায় রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে একই উপজেলার গনিপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে তারা।

এ সময় প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পছন্দের মাইম্যান দিয়ে পকেট কমিটি করে গোপনে অনুমোদন দিয়েছে যা ছাত্রলীগের গঠণতন্ত্র বহির্ভূত। এভাবে গোপনে পকেট কমিটি করে ইউনিয়ন ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যা কখনোই মানা হবেনা। অচিরেই এই পকেট কমিটি বিলুপ্ত না করলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলেও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান খন্দকার, মিজানুর রহমান ক্লাইভ, পারভেজ মোল্লা, রাফিউল ইসলাম রাফি, রবিউল ইসলাম রনি, জিয়াউর রহমান জিয়া, বিধান কুমার, তানভীর ইমাম রাসেল, তুহিন প্রামানিক, সাকিব আহমেদ, রাকিব হোসেন, রিফাত মাহমুদ, নাঈমুর হাসান নাঈম, নাজমুল ইসলাম, আলামিন খন্দকার, হিটলার আহমেদ, গুলজার আহমেদ, সাগর সরদার,সৈকত হাসান, বিমান কুমার, রাজ কুমার, শুভ কুমার, হুমায়ুন আহমেদ, সুজল কুমার, সুব্রত কুমার, আসলাম হাসান, সাগর কারিগর, মিজান মোল্লা, জয় মাহমুদ, বিজয় মাহমুদ, রনি হাসান ও পারভেস হাসান সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST