1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় আমবাগানে বজ্রপাতে প্রাণ গেল দুর্গাপুরের দুই যুবকের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় আমবাগানে বজ্রপাতে প্রাণ গেল দুর্গাপুরের দুই যুবকের

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬৮৩ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে প্রাণ হারালেন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে দুই যুবক। শনিবার দুপুর দেড়টার দিকে বাগমারা উপজেলার তালগাছি নামক এলাকায় একটি আমবাগানে এমন বজ্রপাতের ঘটনাঘটে। বজ্রপাতে নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার উদ্দিন এর ছেলে বাবু (২৮) ও মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (৩০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাগমার উপজেলার তালগাছি এলাকায় দুর্গাপুর মাড়িয়া গ্রাম থেকে ৫জন শ্রমিক যান আম নামাতে। আম নামানো শেষে দুপুর দেড়টার দিকে আকাশে কালো মেঘ দেখে তড়িঘড়ি করে ভ্যান চলকসহ৩ জন শ্রমিক আম বহনের কাজ শুরু করে।

আর অপর দুইজন শ্রমিক আম প্যাকেট জাত করছিলেন। এমন অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আম প্যাকিং অবস্থায় শরীর ঝলসে ঘটনা স্থলে মারা যান বাবু ও রনি।

এ ঘটনায় আরো দুইজন আহত হয়। আহতরা হলেন রবিন ও সুমন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়িও একই গ্রামে।

স্থানীয়রা আরো জানান, নিহতের মধ্যে রনি একজন চাকরিজীবী সে একটি পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে এসে বন্ধুর সাথে শখের বসে আম নামাতে যায়।

এদিকে, এমন মৃত্যুতে পুরো গ্রামের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, এটি বাগমারউ উপজেলার মধ্যে ঘটেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST