1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০ জন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০ জন

  • আপডেট করা হয়েছে বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৯৬ বার পড়া হয়েছে

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় হাইস ও কারের মুখোমুখি সংঘর্ষে রাজু (৪৫) নামের এক হাইসের ড্রাইভার নিহত হয়েছে। এসময় হাইস ও কারে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। নিহত হাইসের ড্রাইভার রাজু যশোর জেলার মাগুরা এলাকার রেজাউল ইসলামের ছেলে।

আহতরা হলো, উপজেলার বানেশ্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে রানা (৩৫), রাজশাহী মহানগরের ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৩৫), নাটোর বাগাতিপাড়া উপজেলার কলিম উদ্দিনের ছেলে রুবেল (৩০), মোহনপুর উপজেলার আঃ দুলালের ছেলে লতিফুর রহমান (১৮), তানোর উপজেলার মজিবুর রহমানের ছেলে রাসেল (২৫) ও বাগমারা উপজেলার আব্দুল গফুরের স্ত্রী কবিজান (৫০)। এছাড়াও বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই হাইস ও কারের যাত্রী ছিলেন।

জানাগেছে, বুধবার ভোর রাত সাড়ে চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই হাইস গাড়ি ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার ঝলমলিয়া মুরাদের পাম্পের কাছে আসা মাত্রই বিপরীতগামী একটি কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাইস গাড়ি ও কারটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ কারণে হাইস গাড়ি ও কারে থাকা যাত্রিরা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুতর আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত নাসিমা বেগম ছাড়া সকলকেই রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে ভর্তির সময় হাইসের ড্রাইভার রাজু মারা যায়।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান, দুর্ঘটনার কবল থেকে হাইস ও কারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST