1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন ফেরদৌসী বেগম - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন ফেরদৌসী বেগম

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮১৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফেরদৌসী বেগম। নারী কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী বেগম ৪,৫ ও ৬ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ড থেকে এবার নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে ফেরদৌসী বেগম বলেন, আমি দীর্ঘদিন রাজশাহী জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, দুর্গাপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক এবং রাজশাহী জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিগত তিন দশকেরও বেশী সময় এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে দুর্গাপুর পৌরসভা, তদানীন্তন ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে নেতৃত্ব দিয়েছি।দীর্ঘকাল রাজনীতিতে এবং জনগণের পাশে থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার তিন দশকের সফলতা এবং ব্যর্থতা বিচারের দায় আমার এলাকার জনগনের উপর।

তিনি আরো বলেন, প্রতিবারের ন্যায় এবারের নির্বাচনেও জনগনের চাপে আমি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হই। কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি ও নতুনদের সুযোগ দেবার লক্ষ্যে নির্বাচন থেকে আমার সরে আসা উচিত বলে আমি মনে করি। এমতাবস্থায় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

ফেরদৌসী বেগম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যোদ্ধা হিসেবে আগামীতে আমার রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহৎ কোন দায়িত্বে নেতৃত্বের নতুন মাত্রায় সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST