1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে হত্যা মামলার আসামি সহ ৭ জন গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে হত্যা মামলার আসামি সহ ৭ জন গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৭২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে সংর্ঘষের ঘটনায় নারী পুরুষসহ হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনারপর থেকে তাঁরা সেখানে আত্নগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পারিলা দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়ের (৪৫), বাবু (৩২), ইরানি বেগম (৩৫), সেফালী বেগম (৪৫), পায়রা বেগম, (৩৫), সবুজ (২৬), খালেক (৫৫)। মঙ্গলবার দুপুরে তাদের জেলহাতে প্রেরণ করা হয়েছে। এদের ইরানি ও পায়রা বেগমের কোলের দুজন শিশু সন্তানও রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, গত ৬ মার্চ উপজেলার পারিলা গ্রামে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। পরে ওই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুন বেগম থানায় ৮জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা পলাতক ছিলেন। প্রযুক্তির সাহায্য আসামিদের অবস্থান শনাক্তের পর সোমবার দিবাগত রাতে থানায় এসআই জিলালুর রহমান সাথীয় পুলিশ ফোর্স নিয়ে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৭জনকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, আরও একজন আসামি পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST