1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বজ্রপাতে নিহত ২ যুবকের পরিবারের পাশে ইউএনও - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে বজ্রপাতে নিহত ২ যুবকের পরিবারের পাশে ইউএনও

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে প্রাণ হারানো দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের ২ যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা সরকারি সহায়তার নগদ অর্থ নিয়ে নিহতের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

বজ্রপাতে নিহত যুবকের পরিবারের স্বজনদের পাশে ইউএনও

এর আগে গত শনিবার দুপুর দেড়টার দিকে বাগমারা উপজেলার তালগাছি নামক এলাকায় একটি আমবাগানে বজ্রপাতের ঘটনায় নিহত হন ২ যুবক। বজ্রপাতে নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (২৮) ও মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (৩০)। ওই সময় আরও ২ যুবক আহত হন। তবে আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

স্থানীয়রা জানান, নিহতের মধ্যে রনি একজন চাকুরীজীবী। সে পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে এসে বন্ধুর সাথে শখের বশে আম নামাতে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা জানান, বজ্রপাতে নিহত ২ যুবকের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে প্রত্যকের পরিবারের স্বজনদের হাতে সরকারি সহায়তার নগদ অর্থ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।

এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেলাল হোসাইন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST