1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে পালানোর সময় ৫ জন আটক, মুচলেকায় ছাড় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে পালানোর সময় ৫ জন আটক, মুচলেকায় ছাড়

  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ মে, ২০২১
  • ৬৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে পালানোর সঅময় জনতার হাতে আটক হয়েছে ৫ জন। পরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। আটককৃতদের মধ্যে একজনের সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছিলো বলে জানা গেছে। ওই নারীর নাম মেঘনা খাতুন (২৫)। তিনি উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহসিনের স্ত্রী। অপরদিকে প্রেমিক জাকির হোসেনের (৩৫) বাড়ী পাবনা জেলার আতাইকুলা থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। পরে রাত সাড়ে ১০ টার দিকে আটককৃত প্রেমিক ও তার সহযোগিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা গেছে, উপজেলার সুখানদীঘি গ্রামের কামরুলের মেয়ে মেঘনার সাথে গত ৪ বছর আগে বিয়ে হয় একই উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মহসিনের। বিয়ের দেড় বছরের মাথায় মহসিন তার স্ত্রীকে রেখে কর্মের সন্ধানে মালয়েশিয়া যান। এর মধ্যে মেঘনা মোবাইল ফোনের মাধ্যমে পাবনা জেলার আতাইকুলা থানা এলাকার জাকিরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সূত্র ধরে প্রেমিক জাকির ৪ সহযোগীসহ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা থেকে একটি গাড়ি নিয়ে প্রবাসীর স্ত্রী মেঘনার শ্বশুর বাড়ির পাশে অবস্থান নেয়।

এ সময় মেঘনা খাতুন সুকৌশলে বাড়ি থেকে বের হয়ে সেই গাড়িতে চড়ে পালাতে থাকে। এমতাবস্থায় পালানোর সময় পাশের গ্রাম বহরমপুরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে আটককৃতদের মাইক্রো গাড়িসহ পুলিশের কাছে সোপর্দ করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ না করায় আটককৃদের মুচলেকা নিয়ে দুই পরিবারের স্বজনদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST