1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ছেলের প্রেমের খেসারত হিসেবে বাবাকে কারাগারে পাঠালো পুলিশ! - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ছেলের প্রেমের খেসারত হিসেবে বাবাকে কারাগারে পাঠালো পুলিশ!

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৯০২ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : প্রতিবেশী হিন্দু সনাতন ধর্মাবলম্বী এক স্কুল ছাত্রীর সাথে প্রেম সম্পর্ক চলছিলো মুসলমান সম্প্রদায়ের আরেক কলেজ ছাত্র সোহাগ হোসেনের। কিন্তু দু’জন দুই ধর্মালম্বী হওয়ায় তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নেননি তাদের পরিবারের লোকজন। এমনকি মেলেনি এই প্রেমের সামাজিক স্বীকৃতি। কিন্তু নিজেদের মধ্যেকার প্রেমের সম্পর্ক অটুট রাখে ওই প্রেমিক যুগল। পারিবারিক বা সামাজিক স্বীকৃতি না পেয়ে ওই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। কিন্তু ভিন্ন সম্প্রদায়ের ছেলের সাথে ঘর ছাড়ার বিষয়টি কোন ভাবেই মেনে নেননি স্কুল ছাত্রীর বাবা। মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগ করেন স্কুল ছাত্রীর বাবা। এরপর গত বৃহস্পতিবার রাতে পুলিশ প্রেমিক সোহাগের বাবা আব্দুস সালামকে ধরে থানায় নিয়ে যান। পুলিশের ইচ্ছে ছিলো বাবাকে আটকে রেখে ছেলেকে হাজির করার। কিন্তু পুলিশের এ কৌশল কাজেই আসেনি। কিংবা তাদের অবস্থানও সনাক্ত করতে পারেনি পুলিশ। কোন ভাবেই প্রেমিক যুগলকে থানায় হাজির করতে না পেরে ৪ জনকে আসামী করে অপহরণের মামলা রেকর্ড করেন পুলিশ। ওই মামলায় প্রেমিক সোহাগ হোসেনের বাবা আব্দুস সালামকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামে।

প্রেমিক যুগল উভয়ে নিজেদের প্রতিবেশী। এর মধ্যে প্রেমিকা স্কুল ছাত্রী দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অন্যদিকে প্রেমিক সোহাগ হোসেন নওপাড়া কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিনগত রাতে ইংরেজী নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো দেবীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। ওই অনুষ্ঠান দেখতে গিয়ে রাত ৮ টার দিকে ভিন্ন ধর্মের এই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। গোপনে বিয়ে ঠিক করায় ওই স্কুল ছাত্রী বিষয়টি প্রেমিক সোহাগকে জানান। পরে তারা সিদ্ধান্ত নেন ঘর ছাড়ার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রীর বাবা। ওইদিন রাতেই কলেজ ছাত্রের বাবা আব্দুস সালামকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইংরেজী নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানচলাকালীন একই এলাকার আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (২০) ও তার ২/৩ জন সহযোগী মিলে অনুষ্ঠান থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা মিলন চন্দ্র শীল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে কলেজ ছাত্র সোহাগের পিতা আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, অপহুত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কলেজ ছাত্র সোহাগ, সোহাগের বাবা আব্দুস সালাম ও সোহাগের দুই বন্ধুকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

এ ঘটনায় প্রেমিক সোহাগের বাবা আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ভিকটিম ছাত্রীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST