1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী নগরীতে শান্তির খোঁজে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ   - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী নগরীতে শান্তির খোঁজে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ  

  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ মে, ২০২১
  • ৯৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীনগরীর বোয়ালিয়া থানা এলাকার একটি পরিবার সপরিবারে  হিন্দু ধর্ম পরিত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । গত ২০ মে তারা রাজশাহীর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে ও ইমামের কাছে গিয়ে কালেমা পড়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের  দুই নাবালকের পক্ষে হলফকারী শিশুর পিতা শ্যামল কুমার সরকার।
জানা যায়, রাজশাহী নগরীর বোয়ালীয়া থানার সাগড়পাড়া এলাকার মৃত সরজ চন্দ্র সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (২১) ও তার স্ত্রী প্রিয়া সরকার (২০), তাদের দুই সন্তান, বিশ্বজিৎ সরকার ও রজিৎ সরকার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সনাতন ধর্ম পরিবর্তন করে শ্যামল কুমার সরকারের নাম পরিবর্তন করে রাখেন মোঃ শামীম হোসেন তার স্ত্রী প্রিয়া সরকারের  নাম পরিবর্তন করে রাখেন মোসাঃ আমেনা আক্তার প্রিয়া ও তাদের দুই সন্তান বিশ্বজিৎ সরকারের  নাম পরিবর্তন করে রাখেন মোঃ হোসাইন আলী ও রজিৎ সরকারের নাম রাখেন মোঃ শাহাদাৎ আলী।
 ইসলাম ধর্ম গ্রহণের পর শ্যামল কুমার অর্থাৎ মোঃ শামীম হোসেন বলেন, আমাদের বিবেক বুদ্ধি সকল কিছু সৃষ্টিকর্তা দান করেছেন। সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা দান করেছেন। কারো দেখানো পথ  যদি আমি নিজে বিশ্লেষণ করে না অনুসরণ করি তাহলে সেটা হবে অন্ধবিশ্বাস। সর্বোপরি আমি দেখেছি ইসলাম শান্তির ধর্ম নেই কোন ভেদাভেদ। এই ধর্মে সকলকে সম্মান দেওয়া হয়েছে।
আর ইসলাম এমন একটি ধর্ম  যেখানে  সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে কোনো মাধ্যমের প্রয়োজন হয়না। জীবনের সকল কিছুর সমাধান এই একটি ধর্মেই আছে। কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে অনেক বিশ্লেষণ করে  মহাগ্রন্থ আল কুরবানির পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাদের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা এই পরিবারকে সাদরে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST