1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল, কেক কাটা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সংসদ প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানের নিজ কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লোকজন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শিমুল আহমেদ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ মিছিলে প্রায় ৫ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST