1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাস - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাস

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

আগামী ২৫ জুন ২০২৩ অর্থবিল পাস ও ২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাস হবে।

বুধবার (৩১ মে) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিকেলে জাতীয় সংসদ ভবনে এ  বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এছাড়া বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এ বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৩তম (২০২৩ সালের বাজেট) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়।  শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৫টায় এবং ১ জুন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে। ৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ ঘণ্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অর্থবিল পাস ও ২৬ জুন বাজেট পাস হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এরপর ঈদ-উল-আযহার জন্য সংসদ অধিবেশন মুলতবী হয়ে ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে।

সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সমাপ্ত হবে। এটিসহ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয় স্পিকারকে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST