1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
স্ত্রী কে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

স্ত্রী কে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন (২৬) ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের চক ঝুরঝুরি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার ও শ্বশুর সরোয়ার হোসেন এবং শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করে পুলিশ।
নিহত গৃহবধূ নাসিমা খাতুন একই উপজেলার বেত্রাসিন গ্রামের গহের সরকারের মেয়ে ও চক ঝুরঝুরি গ্রামের সুমনের স্ত্রী। চক ঝুরঝুরি গ্রামের খোকন আলীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাত/আট বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় নাসিমার।তাদের সংসারে দু-সন্তানের জন্ম হয়। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নাসিমার দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় সুমন কিছুদিন আগে নাসিমাকে চাকরির জন্য ঢাকায় নিয়ে যান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা ঢাকা থেকে ফিরে আসেন। খোকন আলী আরও বলেন, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় ৩শ মিটার দূরে ভ্যাবড়া পুকুরপাড়ে নাসিমাকে নিয়ে যায় সুমন ও তার তিন সহযোগী। পুকুরপাড়ে তাকে প্রথমে শ্বাসরোধে ও পরে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় সমেজ আলী শব্দ পেয়ে বাইরে বের হন। তিনি বাড়ির লোকজনকে ডেকে ঘটনাস্থলে যাওয়ার আগেই সুমন ও তার সহযোগীরা নাসিমাকে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে স্বামীর বাড়িতে নিয়ে গেলেও তার শ্বশুর-শাশুড়ি বাড়ির গেট খোলেনি। এ অবস্থায় অর্ধমৃত নাসিমা বলেন, তার স্বামী ও অপরিচিত তিনজন লোক তাকে খুন করার চেষ্টা করেছে। এর কিছু পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর পর গ্রামবাসী শ্বশুর-শাশুড়িকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী সুমন ও তার তিন সহযোগী মিলে পুকুরপাড়ে নিয়ে নাসিমাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST