1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ষড়যন্ত্রকারীদের কথায় কান দিলে বাংলাদেশের মাথা আবার নিচু হবে: আসাদ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ষড়যন্ত্রকারীদের কথায় কান দিলে বাংলাদেশের মাথা আবার নিচু হবে: আসাদ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃষড়যন্ত্রকারীদের কথায় কান দিলে বাংলাদেশের মাথা আবার নিচু হবে বলে সতর্ক করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হাট চন্দ্রপুর কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, যারা আজকে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছেন, আপনাদের বিবেক কি একবারও বলে না, ৭১- এ আমেরিকা আমাদের বিরুদ্ধে কী অবস্থান নিয়েছিল? শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই উঁচু মাথা এরা নিচু করতে চায়। যারা জানুয়ারির এক তারিখে ছাত্র ছাত্রীদের হাতের বই বন্ধ করতে চান, বিধবা মায়ের ভাতা বন্ধ করতে চান, বয়স্ক পিতার ভাতা বন্ধ করতে চান, শিক্ষা উপবৃত্তির টাকা বন্ধ করতে চান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা বন্ধ করতে চান, ওদের কথায় যদি কান দেন বাংলাদেশের মাথা আবার নিচু হবে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসের এক তারিখে আপনার সন্তানরা নতুন বই হাতে হাসি মুখে নিশ্চয়ই বাড়ি ফিরেছে। আর সেই হাসিমাখা মুখ দেখে নিশ্চয়ই আপনি আনন্দিত হয়েছেন। আপনার আনন্দ আর সন্তানের এই হাসির পেছনে শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আছে। সেই পরিশ্রমের ফসল আপনারা ভোগ করছেন।

পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবর আলী, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফাহিমা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হাসান তুহিন, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদ ইসলাম রাজু প্রমুখ।

এর আগে, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এনামুল হক।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST