1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে হরতালে পুলিশ সদস্যর গাড়িতে আগুন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে হরতালে পুলিশ সদস্যর গাড়িতে আগুন

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য মো. রিপন ছুটিতে পরিবারে সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন।

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় পৌঁছালে গতিরোধ করে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে দেন হরতাল সমর্থকরা। পরে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST