1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে কমল হিমাগারে আলুর ভাড়া - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে কমল হিমাগারে আলুর ভাড়া

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছে আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা।

সোমবার (১৭ জুন) রাজশাহী আর্মি ক্যাম্পে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন ভাড়ায় একমত হন। মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এ ভাড়া প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী এবং সহসভাপতি আলম আলীসহ অনেকে।

বৈঠক শেষে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আলুর ভাড়া হবে ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ে সংরক্ষিত আলুর ক্ষেত্রে আগের চুক্তির হারেই ভাড়া নেওয়া হবে। তবে সেক্ষেত্রেও শ্রমিক খরচ হিসাবে ৫০ পয়সা আদায় করা যাবে।

এর আগে প্রতি কেজি আলুর ভাড়া ছিল ৪ টাকা। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা সেই ভাড়া বাড়িয়ে ৮ টাকা নেওয়া শুরু করলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যস্থতায় এ সমঝোতা প্রতিষ্ঠিত হলো।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST