1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে নাটোরে গৃহ পেলেন ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে নাটোরে গৃহ পেলেন ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬১৪ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে নাটোরে গৃহ পেলেন ২০০ ভ‚মিহীন ও গৃহহীন পরিবার। আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নাটোর সদর উপজেলার এসব পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করেন। এ উপলক্ষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রতœা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা সহকারী কমিশনার মোছাঃ রনি খাতুনসহ কর্মকর্তবৃন্দ। ঘর পেয়ে সুবিধাভোগিরা খুব খুশি। তারা বলেন কোনমতে রাস্তার ধারে ছাপড়া করে বাস করতেন। কোনদিন এমন পাকা ঘর তৈরী করা সম্ভব ছিলনা। প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়েছেন জন্য তারা পাকা ঘরে বাস করতে পারবেন।
এছাড়া জেলার বাকি ৬ উপজেলায় আরো ৩৭০ টি পরিবারের মাঝে একইভাবে ঘর বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST