1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় গণধর্ষণের মা’মলায় গ্রেপ্তার ১ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় গণধর্ষণের মা’মলায় গ্রেপ্তার ১

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বহিরাগত এক নারিকে প্রলোভন দেখিয়ে চরে নিয়ে গণ ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। ধর্ষনের স্বীকার ওই নারি বাদি হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেছে। গত রোববার (১২ জানুয়ারি) এজাহার নামীয় আসামী শফিকুল সর্দার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার শফিকুল সর্দার নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মৃত তফের সর্দারের ছেলে। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে গত শনিবার(১১ জানুয়ারি) মধ্যরাতে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণে পদ্মানদীর চরে । ওই নারি পরের দিন বাঘা থানায় মামলা করেন। ধর্ষিতার বাড়ি চাপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামে ।

পুলিশ ওই নারিকে শারিরীক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়। সোমবার(১৩ জানুযারি) শফিকুল সর্দারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারের সদস্য ৪০ বছর বয়সের বিবাহিত ওই নারি।তিনি স্বামীকে ডিভোর্স দিয়ে সম্পর্ক বিছিন্ন করে তার দুই সন্তান নিয়ে রয়েছে। প্রতারকের পাল্লায় পড়ে কিছুটা স্বাধীনচেতা ওই নারি গণধর্ষণের স্বীকার হন। রাজশাহীর বাঘা উপজেলার খানপুর বাজারের দক্ষিনে চরের মধ্যে নিয়ে গিয়ে ৫ জন লোক পালাক্রমে ধর্ষন করে।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, গ্রেপ্তারকৃত শফিকুল সর্দারের সাথে আগে থেকেই যোগাযোগ ছিল ওই নারির । ঘটনার দিন মুঠোফোনে যোগাযোগ করে টাকার লোভ দেখিয়ে তাকে বাঘায় নিয়ে আসা হয়। পরে চরের মধ্যে নিয়ে গিয়ে রাতভর এজাহার ৩জন আসামীসহ ৫ জন পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে দেওয়া টাকা নিয়ে কেড়ে নেন ধর্ষকরা। মুঠোফোনের সুত্র ধরে এজাহার নামীয় আসামী শফিকুল সর্দারকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST