1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৮৩৮ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল নিউজ ডেস্ক: হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের পঞ্চম দিনে স্বাগতিক দল জিম্বাবুয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও ২২০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হতো। হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।

শেষ দিন স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান। যেকোনো পিচেই কঠিন লক্ষ্য। জিম্বাবুয়ে সেই লক্ষ্য তাড়া করার চেষ্টাও করেনি। বরং ১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের অসাধ্য সাধন করার চেষ্টা করে। শেষ তিন উইকেটে তারা ৩৪.৩ ওভার কাটিয়ে দিয়েছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, দিনশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST