1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় বিএনপির নির্বাচনী মতবিনিময় - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় বিএনপির নির্বাচনী মতবিনিময়

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার ১নং পুঠিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টার দিকে তারাপুর স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, পুঠিয়া কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াশিম আলী ও সদস্য সচিব নাজমুল হক মিলনসহ অন্য নেতারা।

এ ছাড়া পুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি আতাহার আলী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন এবং শিবপুর হাট ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন।
সভায় বক্তারা নির্বাচনী মাঠ প্রস্তুত করার পাশাপাশি তৃণমূলের সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন তারা। নেতাকর্মীদের উপস্থিতি পুরো সভামঞ্চে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST