1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রবিবার বেলা ১২টায় রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন রাসিক মেয়র।

ভোট প্রদান শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নূন্যতম ৪০ থেকে ৪৫ শতাংশ মতো ভোট পড়বে বলে আশা করছি।

তিনি আরো বলেন, বিএনপি ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে এসেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র তার ছাপ পড়েনি, প্রভাব পড়েনি। মানুষ আসলে নেতিবাচক কর্মসূচি, ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না। সেটি প্রমাণিত হয়ে গেছে এবং আজকে আরো বেশি করে প্রমাণিত হলো।

রাসিক মেয়র বলেন, আমরা আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও ফলাফল প্রকাশের পরে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটিবার সরকার গঠন করবে। তিনি আরো ৫টি বছর বাংলাদেশের মানুষকে উন্নয়ন দেবেন, মানুষের সার্বিক মঙ্গল করবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST