1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশের জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে: পররাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দেশের জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের জনগনের র‍্যাবের প্রতি আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ড. মোমেন এসব কথা বলেন। গত বুধবার (৫ অক্টোবর) এ সাক্ষাৎকার সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে তা প্রকাশ হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের জনগণ, ওয়ান টু অল, র‌্যাঙ্ক অ্যান্ড ফাইল, র‌্যাবকে খুব পছন্দ করে। তারা বিশ্বাস করে র‌্যাব মানুষের নিরাপত্তা দেয়। তারা বিশ্বাস করে র‌্যাব দুর্নীতি করে না। তারা বিশ্বাস করে র‌্যাবের কাছে গেলে তারা বিচার পাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ড. মোমেন এসব কথা বলেন। গত বুধবার (৫ অক্টোবর) এ সাক্ষাৎকার সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে তা প্রকাশ হয়েছে।

এছাড়া চলমান র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের কারণে দেশে সন্ত্রাসী তৎপরতাটা মোটামুটি বন্ধ। লাস্ট সন্ত্রাসী তৎপরতা হয় হলি আর্টিসানে (২০১৬ সালে)। এরপর আর হয়নি। সুতরাং যারা এই সন্ত্রাসকে পছন্দ করে, তারা খুব হতাহত, তারা খুব দুঃখিত। তাই তারা র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন রকম ইস্যু তৈরি করে, বানোয়াট জিনিস তৈরি করে। ড. মোমেন বলেন, যদি কোথাও র‌্যাবের অপরাধ হয়, অবশ্যই তার বিচার হবে। স্বচ্ছতা-জবাবদিহিতা আমরা চাই। এতে কোনো ব্যত্যয় নেই। কোনো হত্যাকাণ্ড ঘটলে সেটার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া আছে।

দেশে সবার জন্য আইন সমান বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, র‌্যাবে অনিয়ম হলে শাস্তি হয়। র‌্যাবের অনেক লোক চাকরিচ্যুত হয়েছে কিংবা ডিমোশন (পদাবনতি) হয়েছে। এমনকি কয়েকজনের ফাঁসিরও আদেশ হয়েছে, কারণ তারা হাইলি ইরোরগুলার (মারাত্মক অনিয়ম) কাজ করেছে। এখানে জবাবদিহিতার একটা নিয়ম আছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST