1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অভিমানে স্ত্রীর ওড়না পেঁচিয়েই স্বামীর আত্মহনন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অভিমানে স্ত্রীর ওড়না পেঁচিয়েই স্বামীর আত্মহনন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিমানে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহনন করেছে ফিরোজ হোসেন (২০) নামের এক যুবক।

আত্মহননের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরোজ একটি স্ট্যাটাস দেয়। তাতে লেখা ছিলো ‘ভাই আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল।’ বিনোদন মাধ্যম টিকটকে ফিরোজ স্ত্রীর সাথে একটি ছবি আপলোড দিয়ে স্ট্যাটাস দেয়, তোমায় আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর সারাজীবন বেসে যাবো, তুমি শুধু আমার থেকো, তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ ওই গ্রামের শাহিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে খুলনার সোহরাব আলীর মেয়ে সুরাইয়ার (১৬) সঙ্গে ফিরোজের বিয়ে হয়। কিছুদিন আগে তাদের মধ্যে তালাক হয়। গত বুধবার রাতে মোবাইল ফোনে তাদের মধ্যে শেষবারের মতো কথোপকথন হয়।
বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষে স্ত্রীর ওড়না দিয়েই বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় ফিরোজ। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাকের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ফিরোজ। আজ (বৃহস্পতিবার) সকালে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST