1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে 'মোটরসাইকেল প্রতীকে' ভোট চেয়ে ডাবলু সরকারের গণসংযোগ  - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

দুর্গাপুরে ‘মোটরসাইকেল প্রতীকে’ ভোট চেয়ে ডাবলু সরকারের গণসংযোগ 

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শরিফুজ্জামান শরিফের মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার উপজেলার নওপাড়া ইউনিয়ন, মাড়িয়া ইউনিয়ন ও ঝালুকা ইউনিয়নের পথে প্রান্তরে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন এবং মোটরসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন। দিনভর গণসংযোগ করতে গিয়ে কখনো কখনো সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে নিজেই স্লোগান দিচ্ছেন।

গণসংযোগকালে ডাবলু সরকার বলেন, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাষক শরিফুজ্জামান শরিফ  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে  নির্বাচন করছেন। আপনাদের এলাকার উন্নয়নে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে তারুণ্যের অহংকার শরিফুজ্জামান শরিফকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

তিনি আরও বলেন, অনেককেই এতোদিন দেখেছেন। একবার শরিফুজ্জামানকে সুযোগ দিন। নিশ্চয় আপনারা আপনারা আপনাদের মূল্যবান রায় দিতে ভুল করবেন না। শরিফুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদেরকেউ মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।

এদিকে পৃথক স্থানে গণসংযোগের সময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী শরিফুজ্জামান শরিফ ছাড়াও আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের সাথে উপস্থিত ছিলেন নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট ও ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST