1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে অপরিকল্পিত পুকুর খননের ফলে পানিবন্দী ১০টি পরিবার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে অপরিকল্পিত পুকুর খননের ফলে পানিবন্দী ১০টি পরিবার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৪২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের শাহ্ পাড়ায় অপরিকল্পিত ভাবে পুকুর খননের ফলে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। কয়েক মাস ধরে এভাবে পানিবন্দী অবস্থায় থাকলেও দেখার যেন কেউ নেই।

জানা গেছে, নওপাড়া গ্রামের ওমর ফারুক নামের এক ব্যক্তি কাউকে তোয়াক্কা না করে ইচ্ছেমত পয়নিস্কাশনের ব্যবস্থা না রেখে তার খেয়াল খুশিমতো পুকুর খনন করেছে। এতে করে ভারী বর্ষণের কারণে এলাকার প্রায় ৫০ টিরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এখনও ১০টি পরিবারের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এভাবে কয়েক মাস অতিবাহিত হলেও পানিবন্দী এসব মানুষের পাশে দাঁড়ায়নি স্থানীয় জনপ্রতিনিধিরা।

পানিবন্দী পরিবারের লোকজনের অভিযোগ, প্রায় ৫০ টির বেশি পরিবারের লোকজন পরিবারের স্বজনদের নিয়ে পানিবন্দী হয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ কোনও ধরনের সহযোগীতা করেনি। তাই আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যেকোনও সময় ঘটতে পারে বড় কোনও দুর্ঘটনা।

শামিম নামের এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, আমরা হাঁটু পানিতে সাপ ও পোকামাকড়ের সাথে বসবাস করছি। পানি নিষ্কাশনের জন্য জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলেও কাজ হয়নি। আমাদের কোনও সহযোগীতা না করে আমাদের বলেন, আমি এ বিষয়ে কোনও সহযোগিতা করেত পারবোনা। এখন কোনও সরকারি বরাদ্দ নাই। তা ছাড়া সেখানে গিয়ে আমি মার খেতে পাবোনা। এখন আমরা আমাদের পরিবারের স্বজনদের কথাই যাবো।

জানতে চাইলে ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, এখন কোনও সরকারি ভাবে পাইপ বরাদ্দ নাই। বরাদ্দ হলে পানি নামানোর জন্য ব্যবস্থা করা হবে।

নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম বলেন, আমি পানিবন্দী মানুষদের বলেছি পানি নিষ্কাশনের জন্য যদি দু’চারটা পাইপ লাগলে আমি ব্যবস্থা করে দেবো। প্রয়োজনে লেবার খরচও আমি দেবো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST