1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল শিবরামপুর গ্রামের মৃত আলমের পুত্র এবং দুই সন্তানের জনক। সকালে তিনি নিজের জমিতে কাজ করতে গিয়ে ফেরার পথে আইলে হেঁটে আসার সময় ঘাসের আড়ালে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে। কামড়ের পর দ্রুত বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানালে তারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Rajshahi tourism packages

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এর আগেও এলাকায় বিষধর সাপের উপস্থিতি দেখা গেছে। তারা দ্রুত সাপ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ, যার কামড়ে দ্রুত চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST