1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন: নাহিদ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন: নাহিদ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, “দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলে প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।”

নাহিদ ইসলাম বলেন,

“স্যার বলেছেন, ‘একটি গণ-অভ্যুত্থানের পর যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই পরিবেশ এখন আর নেই। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে এই পরিস্থিতিতে কাজ করা কঠিন।’’

তিনি আরও বলেন, “আমি তাকে অনুরোধ করেছি, যেন এখনই পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেন। আমরা চাই তিনি শক্ত অবস্থানে থেকে সব দলকে ঐক্যের পথে নিতে কাজ করে যান।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা- মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে। দাবি করা হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে এ পদক্ষেপ জরুরি।

এদিকে, এনসিপির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সরকারের তিন উপদেষ্টা- আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ- বিএনপির ‘মুখপাত্রের’ মতো আচরণ করছেন। সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে তাদেরও পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

উল্লেখ্য, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আগের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি বাংলা

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST