1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
উন্নত চিকিৎসার জন্য ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

উন্নত চিকিৎসার জন্য ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভোরে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন।

 

এর আগে, দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।

 

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ জন সঙ্গে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে থাকা আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও রয়েছেন।

 

ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST