1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বিকালে ঘটনাটি তদন্ত করে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বহিষ্কারের ঘটনা ঘটেছে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান ও আব্দুল্লাহ্ আল মামুন।

কেন্দ্র কর্তৃপক্ষ, তদন্ত কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৯ নম্বর কক্ষের ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ সময় ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের দৃশ্য ফেসবুকের মাধ্যমে লাইভে ছড়িয়ে দেয়। বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিও চিত্র দেখে আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ফেসবুকে লাইভ করার বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহর পরীক্ষা কক্ষে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তাদের বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার কক্ষে মোবাইল কীভাবে নেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল জানান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশ মুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। ওই দুই পরীক্ষার্থী বাইরে থেকে হয়তো মোবাইল এনে থাকতে পারে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার পর তদন্তে ওই দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তারা চলতি বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরবর্তী পরীক্ষায় কেন্দ্র সচিবও পরিবর্তন করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST