1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারার কথিত সাংবাদিক নেতার চাঁদাবাজির সত্যতা পেয়েছে পিবিআই, আদালতে প্রতিবেদন দাখিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারার কথিত সাংবাদিক নেতার চাঁদাবাজির সত্যতা পেয়েছে পিবিআই, আদালতে প্রতিবেদন দাখিল

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার কথিত সাংবাদিক নেতা আলতাব মন্ডলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজশাহী পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা দীর্ঘ সময় তদন্ত শেষে বাদীর অভিযোগ সত্য মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

জানা গেছে, বাগমারা উপজেলার বানাইপুর গ্রামের গ্রামের ব্যবসায়ী আবুল কালামের ইটভাটার ব্যবসা রয়েছে। ইটভাটার ব্যবস্যা বন্ধ করে দেয়া হবে বলে হুমকী দিয়ে বাদীর কাছে মোটা অংকের চাদা দাবি করেন মামলার আসামী আলতাব মন্ডল। চলতি বছরের ২ জানুয়ারি আসামী আলতাব বাদীর ইটভাটার অফিস ঘরে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। পরবর্তীতে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আবারো আসামি আলতাফ মন্ডল বাদের ইটভাটার অফিস কক্ষে গিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী আবুল কালাম এই টাকা দিতে অস্বীকার করলে আসামি আলতাফ মন্ডল একটি চাকু বের করে বিবাদের গলায় ধরে। নিরুপায় হয়ে ব্যবসায়ী কালাম মামলায় বর্ণিত ২ নং সাক্ষীর মাধ্যমে আবারো ২০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হোন। এ ঘটনায় ব্যবসায়ী আবুল কালাম বাগমারা থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন। এরপর বাদী আবুল কালাম চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স আদালত-২ এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেন। আদালতের আদশে পিবিআইয়ের রাজশাহীর জেলা ইউনিটের উপ পরিদর্শক মতিউর রহমান মামলার তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গত ১ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, বাদীর মানিত ৩ জন সাক্ষীসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মামলার তদন্তে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭০ (২) ধারা মোতাবেক সাক্ষীদের মুচলেকা গ্রহণ করা হয়েছে। মামলাটি সার্বিক তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ, তথ্য-উপাত্ত ও ঘটনার পারিপার্শ্বিকতায় বাদীর আনীত অভিযোগ আসামি আলতাব মণ্ডলের বিরুদ্ধে দন্ডবিধি ৩৮৫/ ৫০৬ ধারার অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর রাজশাহী জেলা ইউনিটের উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, আদালতের আদেশে মামলার তদন্ত করে বাদীর অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এখন বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন আছে।

এদিকে, আদালতে দাখিল করা পিবিআইয়ের প্রতিবেদনে সন্তুষ্ট হয়েছেন মামলার বাদী ব্যবসায়ী আবুল কালাম। এতে করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী আবুল কালাম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST