1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দুর্গাপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দুর্গাপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৩ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ। মোটরসাইকেল শোডাউন দিয়ে রোববার বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে পথসভা করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রলীগ নেতাদের সাথে একাত্মতা ঘোষণা করে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার।

ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST