
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জুলাই শহীদদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যারা বিএনপির সমর্থক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের তালিকাকরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।