1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জে সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতার বিতরণ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে আজ সরকারি শিশু পরিবারে (বালিকা) ইফতার বিতরণ করা হয়েছে। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। ​

শনিবার (২১ ফেব্রুয়ারি) রমজানের তৃতীয় দিনে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে নিবাসী শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রমজানের পবিত্রতা বজায় রেখে এই মানবিক কার্যক্রমে শরিক হন।

​ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক শফিউর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এরফান গ্রুপের এই মহতী উদ্যোগের ফলে সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুরা রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছে। মাসব্যাপী এই কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন এতিমখানা ও জনবহুল স্থানে প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত থাকবে। ​রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন। এ সময় উপস্থিত অতিথিরা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST