1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বাল্যবিবাহর দায়ে বরকে ৪০ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে বাল্যবিবাহর দায়ে বরকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বাল্যবিবাহর দায়ে এনামুল হক (২৮) নামের এক বরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। ওই সময় নওপাড়া গ্রামের মৃত দায়েম মন্ডলের ছেলে এনামুল হক বরযাত্রীসহ কনের বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বরকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু কালবেলাকে বলেন,“বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বিয়ে হতে দেওয়া হবে না। দুর্গাপুরে বাল্যবিবাহ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST