1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল নেতা মিঠু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল নেতা মিঠু

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। রোববার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে তিনি সিনেট ছাত্র প্রতিনিধি পদেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাকসু নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দেয় ছাত্রদল। শীর্ষ পদে আলোচনায় থাকলেও প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন মাহমুদুল মিঠু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্যানেল ঘোষণার আগে মিঠুর নাম ভিপি পদে আলোচনায় ছিল। তবে ঘোষণার সময় তিনি ও তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না। ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়েছে, তিনি ছাত্রদলের পদ থেকেও পদত্যাগ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন।

মাহমুদুল মিঠু বলেন, ‘আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। পাশাপাশি সিনেট প্রতিনিধি পদেও মনোনয়নপত্র দাখিল করেছি। পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ, এ বিষয়ে দল থেকেই সঠিক তথ্য জানা যাবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘মিঠু আমাদের পরীক্ষিত ছাত্রনেতা। আমাদের হাত ধরেই তাঁর রাজনীতির শুরু। আমরা আশা করছি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। তিনি এখনও পদত্যাগপত্র জমা দেননি।’

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে থাকছেন দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে লড়বেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। প্যানেলের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST