1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর আরও ৬ জন করোনায় আক্রান্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীর আরও ৬ জন করোনায় আক্রান্ত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে আরও সাতজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে নগরের তিনজনসহ রাজশাহীর ছয়জন এবং একজন পাবনার। এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এর মধ্যে রাজশাহী শহরের পাঁচজন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচলাক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার এ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জনের ফলাফলে সাতজনের পজেটিভ এসেছেন। বাকি ১৭ জনের নমুনা বাতিল হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিনজন নগরের। তারা দুইজন আগে আক্রান্ত নগরের উপর ভদ্রা এলাকার ওই নারীর পরিবারের সদস্য। বাকিগুলোর তানোরের দুইজন, মোহনপুরের একজন।

এছাড়াও বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১২৩টির। যার মধ্যে সাতটি পজেটিভ। বাকি ১১৬টি নেগেটিভ এসেছে। নতুন আক্রান্ত সাতজনের মধ্যে দুইজন রাজশাহীর ও পাঁচজন নাটোরের।

রাজশাহীর আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি নগরের চন্ডিপুর এলাকায়। আর অপরজনের বাড়ি বাঘা উপজেলায়। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জন। যার মধ্যে রাজশাহী নগরের চারজন।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত পাওয়া তথ্য মতে, এ জেলায় মহানগরে দুইজন, বাঘায় দুইজন, পুঠিয়ায় সাতজন, দুর্গাপুরে দুইজন, বাগমারায় তিনজন, মোহনপুরে চারজন, তানোরে চারজন, পবায় দুইজন। এর মধ্যে একজন ঢাকায় শনাক্ত হয়েছে। তবে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি পবা উপজেলায়। রাজশাহীতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাতজন সুস্থ্য হয়েছেন। আর মারা গেছেন একজন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST