1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ভিজিএফ চাল পেল ১৪ হাজার পরিবার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় ভিজিএফ চাল পেল ১৪ হাজার পরিবার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় ১৪ হাজার ১৩০টি নিম্ন আয়ের পরিবারে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ জুন ২০২৫) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার।

চাল বিতরণের প্রথম দিন বাঘা পৌরসভার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। ইউএনও জানান, পৌরসভার বাকি ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ করা হবে পরদিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ১৪ হাজার ১৩০টি পরিবার ভিজিএফ চাল পাচ্ছে। এর মধ্যে রয়েছে:

বাঘা পৌরসভা: ৪,৬২১ পরিবার

আড়ানি পৌরসভা: ৩,০৮১ পরিবার

বাজুবাঘা ইউনিয়ন: ৬৬৩ পরিবার

গড়গড়ি ইউনিয়ন: ৮২০ পরিবার

পাকুড়িয়া ইউনিয়ন: ১,০১৬ পরিবার

মনিগ্রাম ইউনিয়ন: ১,৪৮২ পরিবার

বাউসা ইউনিয়ন: ১,৪২৫ পরিবার

আড়ানি ইউনিয়ন: ৫২২ পরিবার

চকরাজাপুর ইউনিয়ন: ৫০০ পরিবার

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান, মঙ্গলবার থেকে ইউনিয়ন ও পৌরসভাগুলোতে চাল বিতরণ শুরু হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন ছাড়া অন্যান্য এলাকাগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা নিজ নিজ এলাকায় চাল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করায় স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST