1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃনৈতিক স্খলনের কারণে বহিস্কৃত রাজশাহীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম রানাকে মারপিটের অভিযোগে দায়ের করা মামলায় বাঘা উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১২ জানুয়ারি রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি(বহিস্কৃত)।

জানা যায়,গত ৭ জানুয়ারি উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটে। এতে রেজাউল করিম ও মিশন সরকার আহত হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারি অফিসার সহকরি পরিদর্শক(এসআই) মেহেদী হাসান জানান,এ মামলায় তাকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।

উল্লেখ্য,নৈতিক স্খলনের কারণে ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনের কারণে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলামকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST