1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আমরা ঐক্যবদ্ধ আছি, ৭ তারিখে নৌকার জয় সুনিশ্চিত: বাদশা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আমরা ঐক্যবদ্ধ আছি, ৭ তারিখে নৌকার জয় সুনিশ্চিত: বাদশা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-২ আসনে নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন ১৪ দলের নেতাকর্মীরা। নৌকার পক্ষে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। ১৪ দল মাঠে থাকায় কর্মি সংকটে পড়েছেন এই আসনের অন্যান্য প্রার্থীরা। ভোটের মাঠে থাকলেও শহরজুড়ে তাদের প্রচারণা ক্ষীণ হতে শুরু করেছে।

রোববার বিকালে ১৪ দলের উদ্যোগে নৌকার পক্ষে নগরীর লিলি হলের মোড় থেকে বিশাল প্রচার মিছিল বের করা হয়। পশ্চিমাঞ্চলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি দিগন্ত প্রসারী ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন ১৪ দলের নেতারা।

মিছিলে নেতৃত্ব দিয়েছেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পথসভায় নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে নৌকার জয় সুনিশ্চিত করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ফজলে হোসেন বাদশা রাজশাহীর যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন; তা উপলব্ধি করে অবশ্যই জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। একটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। কেউ কেউ নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে দাবিও করছে। তাদের কথায় কেউ কান দেবেন না। এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শুধুমাত্র ফজলে হোসেন বাদশা। আমাদের আহ্বান- আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সমৃদ্ধির পথকে প্রসারিত করুন।

মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, মনোয়ার হোসেন সেলিম, জেষ্ঠ আইনজীবী সুশান্ত দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST