1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-২ আসনে ভোটের মাঠে দুই বাদশার লড়াই - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-২ আসনে ভোটের মাঠে দুই বাদশার লড়াই

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির সাথে আওয়ামী লীগে যে বিভেদ, তার প্রভাব পড়েছে এবারের সংসদ নির্বাচনে। রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। এর মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা ও স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এ দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করাতে যাওয়া ফজলে হোসেন বাদশা ধরনা পাচ্ছেন না স্থানীয় আওয়ামী লীগের। অন্যদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশাকে নিয়ে গুঞ্জন চলছে দলের ভেতরে ও বাইরে। এলাকায় সমানতালে প্রচারনা চালাচ্ছেন দুই বাদশা। নৌকার পোস্টার সাঁটিয়েছেন নগরজুড়ে। চলছে মাইকিং, ভোট চাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এদিকে নৌকা পেয়ে ফজলে হোসেন বলেছেন, জনগণ আমার পাশে আছে, আমাকে প্রতীক দিয়েছে শেখ হাসিনা। মানুষ আমার প্রতীক নৌকা দেখে ভোট দিবে। জোটের নেতাকর্মীদের পাশে না থাকার ব্যাপারে তিনি বলেন, পাশে থাকা তাদের দায়িত্ব তারা দায়িত্ব পালন করবেন কিনা সেটা তাদের ব্যাপার তবে আমি মনে করি তারা আমার পাশে দাঁড়াবেন। আমি ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে বিষয়টি জানিয়েছি ।

আর স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বলেছেন, আমি ৬২ সাল থেকে রাজনীতি করি, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আমি মুক্তিযুদ্ধের সংগঠক। মানুষ জানে কে নৌকার প্রকৃত মাঝি। তার দাবি দলটির নেতাকর্মীরা তাকে ভোট দিবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST