
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।
তিনি বলেছেন, গণমাধ্যমে স্বীকার না করলেও গণঅধিকার পরিষদের একাধিক বৈঠকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন নুর।
তবে কী বিষয়ে ইসরায়েলি ওই নাগরিকের সঙ্গে নুর বৈঠক করেছেন তা দলকে জানাননি।