1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
৪১৭ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

৪১৭ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ৪১৭ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৩৩২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা। ফিরতি হজ ফ্লাইটের প্রথম দিনে আরও ১০টি বিমানে করে দেশে ফিরবেন প্রায় ৪ হাজার যাত্রী।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত হজ পালনে সৌদি আরব যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। এসব হাজির ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

গত শুক্রবার মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন ছিল। এদিন পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিগণ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST