1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
১৮ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব ১২ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

১৮ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব ১২

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রাজীব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনি গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST